State News
মোদির মন্ত্রিসভায় রদবদল
জন্মাষ্টমীতেই কি মোদী মন্ত্রিসভায় বড় রদবদল?
নতুন মুখ, তরুণ নেতৃত্ব আর মহিলা প্রতিনিধিত্ব
সব মিলিয়ে কি বদলে যেতে চলেছে কেন্দ্রের মন্ত্রিসভার সমীকরণ?
২০২৭ সালের একাধিক রাজ্য বিধানসভা নির্বাচন এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার মোদী মন্ত্রিসভায় বড়সড় রদবদলের জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, আগামী ৩ অথবা ৪ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর দিন মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
একইসঙ্গে, একাধিক প্রবীণ মন্ত্রী বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছেন।
তাঁদের কাজের চাপ কমিয়ে কিছু দফতরের দায়িত্ব নতুন মুখের হাতে তুলে দেওয়া হতে পারে বলেও খবর।
অভিজ্ঞ নেতৃত্বকে সামনে রেখেই এবার তরুণ এবং মহিলা মুখকে আরও বেশি দায়িত্ব দেওয়ার পরিকল্পনা থাকতে পারে বলে জল্পনা।
এর মধ্যেই নজর কেড়েছে শিক্ষা মন্ত্রকের বিষয়টিও।
বর্তমানে প্রহ্লাদ জোশির কাছে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব রয়েছে।
সেই জায়গায় এবার পূর্ণ সময়ের জন্য নতুন কাউকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।
তবে শেষ মুহূর্ত পর্যন্ত এই রদবদলের তালিকায় পরিবর্তন হতে পারে।
তাই প্রশ্ন একটাই
জন্মাষ্টমীর দিনই কি নতুন চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
মন্ত্রিসভায় কারা আসছেন, কার দফতর বদলাচ্ছে আর কার দায়িত্ব কমছে
সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।