Voice Of Bankura

Bankura News

চাষের কাজে বেরিয়ে দুই ভাইয়েরই মৃত্যু!Tragic Tractor Crash Claims Two Lives! | VOB

বাঁকুড়ার শুশুনিয়া থেকে শিউলিবনা যাওয়ার পথে মর্মান্তিক ট্রাক্টর দুর্ঘটনা। চাষের কাজে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু দুই ভাইয়ের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট ভাই দুর্যোধন বাউরীর। গুরুতর আহত দাদা আশীষ বাউরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মাত্র দু’মাস আগে কেনা নতুন ট্রাক্টর ঘিরে দুই ভাইয়ের স্বপ্ন মুহূর্তেই পরিণত হল শোকে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।